• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শা সীমান্তে ভারতে পাচারকালে ১২ পিস স্বর্ণের বার সহ২জন আটক

admin
প্রকাশিত জুন ৮, ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ণ
শার্শা সীমান্তে  ভারতে পাচারকালে ১২ পিস স্বর্ণের বার সহ২জন আটক
সংবাদটি শেয়ার করুন....

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ–

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১২ পিস স্বর্ণের বার সহ (১ কেজি ৪০০ গ্রাম ওজন) দেব হালদার(৪২) ও সাইদুর রহমান নামে দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৭ জুন) দুপুর ২.৩০ মিনিটের দিকে উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করে ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দলের সদস্যরা।

আটক দেব হালদার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হালদারের ছেলে ও সাইদুল ইসলাম একই এলাকার শফিকুল ইসলামের ছেলে ।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান,শার্শা সীমান্তপথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে এমন গোপন সংবাদে রুদ্রপুর সীমান্তের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।